যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে ৩.৬ শতাংশ, সুদের হার বাড়ানোর চাপ কমছে
লেখক:
যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়েছে
যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত অক্টোবরে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে। তবে মূল মূল্যস্ফীতি ও সেবা খাতের মূল্যস্ফীতি স্থিতিশীল থাকায় আগামী মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে এসেছে।
বুধবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায়, সেপ্টেম্বরে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ। অক্টোবরে তা বেড়ে ৩ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। মূলত জ্বালানির দাম বৃদ্ধি এবং তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর কারণে মূল্যস্ফীতিতে এই ঊর্ধ্বগতি হয়েছে।
তবে এ সময়ে মূল মূল্যস্ফীতির হার ২ দশমিক ৮ শতাংশে অপরিবর্তিত ছিল। একইভাবে সেবা খাতের মূল্যস্ফীতিও ৩ দশমিক ৭ শতাংশে স্থিতিশীল রয়েছে।
এ পরিস্থিতিতে আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ানোর বিষয়ে বাজারের প্রত্যাশা কমেছে। যদিও বিনিয়োগকারীরা আগামী এক বছরে আরও কয়েক দফা সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন।
এদিকে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।



