ইসরাইলের পার্লামেন্টে প্রথম মুসলিম ডেপুটি স্পিকার আহমেদ তিবি

পড়তে ১ মিনিট

আহমেদ তিবি

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাজনীতিক আহমেদ তিবি। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকার ও ইসরাইলের আরব নাগরিকদের স্বার্থে সোচ্চার এই রাজনীতিকের নির্বাচিত হওয়াকে দেশটির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব মুভমেন্ট ফর চেঞ্জ (তা'আল) পার্টির নেতা এবং জয়েন্ট লিস্ট জোটের শীর্ষস্থানীয় রাজনীতিক আহমেদ তিবি। সোমবার (১৬ নভেম্বর) পার্লামেন্টের কার্যক্রম পরিচালনাসংক্রান্ত কমিটি নয়জন অস্থায়ী ডেপুটি স্পিকারের নাম অনুমোদন করে। তাঁদের মধ্যে আহমেদ তিবিও রয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পার্লামেন্টে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর আসনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে জয়েন্ট লিস্ট ১১টি এবং ইউনাইটেড আরব লিস্ট (রাম) আটটি আসন লাভ করে। ফলে ১২০ সদস্যের নেসেটে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দল দুটির সম্মিলিত আসনসংখ্যা দাঁড়ায় ১৯।

আহমেদ তিবি আল জাজিরাকে বলেন, জয়েন্ট লিস্টের ১১টি আসন অর্জনের ধারাবাহিকতায় ডেপুটি স্পিকার পদে তাঁর নির্বাচন জোটটির ন্যায্য রাজনৈতিক অর্জন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তাঁর নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁদের বিরোধিতা সত্ত্বেও সেই চেষ্টা সফল হয়নি।

তিনি আরও বলেন, পার্লামেন্টের সব কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

বিতর্কের মধ্য দিয়ে নির্বাচন

আহমেদ তিবির ডেপুটি স্পিকার পদে নিয়োগ নিয়ে ইসরাইলি পার্লামেন্টে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। ডানপন্থী ও ক্ষমতাসীন জোটের কয়েকজন আইনপ্রণেতা ফিলিস্তিনি রাজনীতিকদের এই পদে অন্তর্ভুক্তির বিরোধিতা করেন।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টের কার্যক্রম পরিচালনাসংক্রান্ত কমিটিতে নয়জন অস্থায়ী ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব ১৩-৮ ভোটে অনুমোদনের সুপারিশ পায়। এ নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়। বিরোধী আইনপ্রণেতারা ফিলিস্তিনি প্রতিনিধিদের অন্তর্ভুক্তির পক্ষে অবস্থান নেন।

অন্যদিকে, লিকুদ পার্টির কয়েকজন আইনপ্রণেতা এই নিয়োগের সমালোচনা করেন। তবে বিরোধিতা সত্ত্বেও আহমেদ তিবি ও রাম পার্টির আইনপ্রণেতা ওয়ালিদ তাহা ডেপুটি স্পিকার হিসেবে অন্তর্ভুক্ত হন।

নতুন ডেপুটি স্পিকাররা পার্লামেন্টের অধিবেশন পরিচালনা, ভোটাভুটি সম্পন্ন করা এবং আইনপ্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তাঁদের নিয়োগ আপাতত অস্থায়ী। নতুন সরকার গঠনের পর স্থায়ী নিয়োগের বিষয়টি নির্ধারিত হবে।

রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা আহমেদ তিবির

আহমেদ তিবির জন্ম ১৯৫৮ সালের ১৯ ডিসেম্বর ইসরাইলের তাইবে শহরে। তাঁর পরিবার ১৯৪৮ সালের নাকবার সময় জাফা থেকে বাস্তুচ্যুত হয়েছিল। তিনি জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেন এবং ১৯৮৩ সালে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তী সময়ে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। ১৯৮৪ সালে তিউনিসে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। পরবর্তী সময়ে ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি আরাফাতের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত ওয়াই রিভার সম্মেলনে ফিলিস্তিনি প্রতিনিধিদলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে তিনি তা'আল পার্টি প্রতিষ্ঠা করেন এবং ১৯৯৯ সালে প্রথমবারের মতো ইসরাইলি পার্লামেন্ট নেসেটের সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তিনি ফিলিস্তিনি নাগরিকদের রাজনৈতিক অধিকার, সমান নাগরিক মর্যাদা এবং বৈষম্য দূর করার দাবিতে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন।

তিনি ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিনি শরণার্থীদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। ইসরাইলের রাষ্ট্রীয় কাঠামো ও ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক নীতিরও সমালোচনা করে আসছেন।

২০০০ সালে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তৎকালীন বিরোধীদলীয় নেতা এরিয়েল শ্যারনের বিতর্কিত সফরের সময় সংঘর্ষের ঘটনায় তিনি আহত হন। ২০১৬ সালে জেরুজালেম ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আজান প্রচারের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবিত আইনের প্রতিবাদে তিনি নেসেটের অধিবেশনকক্ষে আজান দেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি ইসরাইলের ডানপন্থী রাজনীতিকদের সমালোচনার মুখেও পড়েছেন।

নতুন সরকার গঠনেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরাইলের কোনো রাজনৈতিক জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট ও রাম পার্টির সম্মিলিত ১৯টি আসন সরকার গঠনের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ৮ নভেম্বর গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। জয়েন্ট লিস্ট আইজেনকটের প্রতি সমর্থন জানিয়েছে। ফলে নতুন সরকার গঠনের আলোচনায় ফিলিস্তিনি প্রতিনিধিত্বকারী দলগুলোর রাজনৈতিক গুরুত্ব বেড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের কাছে আহমেদ তিবির ডেপুটি স্পিকার পদে নিয়োগ শুধু একটি সংসদীয় পদপ্রাপ্তি নয়; বরং ইসরাইলের রাজনীতিতে ফিলিস্তিনি নাগরিকদের ক্রমবর্ধমান প্রতিনিধিত্বেরও প্রতিফলন।

সূত্র: আল জাজিরা

এই নিবন্ধটি শেয়ার করুন