পাকিস্তানে স্কুল ভবনের ছাদ ধসে ২১ জনের প্রাণহানি
লেখক:
পড়তে ১ মিনিট
পাকিস্তানে স্কুল ভবনের ছাদ ধস
পাকিস্তানের পেশোয়ার শহরের একটি স্কুল ভবনের ছাদ ধসে অন্তত ২০ শিক্ষার্থী নিহত হয়েছে, যাদের সবার বয়সই ১৩ বছরের নিচে। এ ঘটনায় একজন শিক্ষকও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় হাসপাতালের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানায় সংবাদমাধ্যম দ্য ডন।
হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, এই ঘটনায় আহত এক ডজনেরও বেশি মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের ও শিক্ষককে মৃত অবস্থায় লেডি রিডিং হাসপাতালে আনা হয়েছিল।
তাৎক্ষণিকভাবে ওই স্কুলের ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।
সূত্র : রয়টার্স ও ডন।


