ইসলামি মনোবিজ্ঞান : কুরআন ও সুন্নাহর আলোকে একটি পর্যালোচনা

পড়তে ১ মিনিট

ইসলামি মনোবিজ্ঞান : কুরআন ও সুন্নাহর আলোকে একটি পর্যালোচনা

মনোবিজ্ঞান হলো বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের মানসিক প্রক্রিয়া, অভিজ্ঞতা এবং আচরণের পদ্ধতিগত বা বৈজ্ঞানিক অধ্যয়ন। এটি মানুষের ভেতরের বিষয়গুলোÑযেমন চিন্তা, বিশ্বাস, অনুভূতি, সংবেদন এবং উপলব্ধিÑবিশ্লেষণের পাশাপাশি সরাসরি দেখা যায় এমন কাজ বা আচরণগুলো নিয়েও গবেষণা করে। মনোবিজ্ঞানের মূল লক্ষ্য হলো মানুষের আচরণ, মানসিক প্রক্রিয়া এবং আবেগসমূহ বর্ণনা করা, ব্যাখ্যা করা, সে সম্পর্কে পূর্বাভাস দেওয়া এবং ইতিবাচক প্রভাব বিস্তার করা। ঐতিহাসিকভাবে, ‘মনোবিজ্ঞান’ (চংুপযড়ষড়মু) শব্দটি ১৫৯০ সালে রুডলফ গোয়েকল প্রথম ব্যবহার করেন। এটি গ্রিক শব্দ ‘সাইকি’ (চংুপযব-আত্মা) এবং ‘লোগোস’ (খড়মড়ং-অধ্যয়ন বা জ্ঞান) থেকে এসেছে, যার আদি অর্থ ছিল ‘আত্মার বিজ্ঞান’। সময়ের সাথে সাথে এই ধারণাটি পরিবর্তিত হয়ে বর্তমানে ‘মনের বিজ্ঞান’-এ পরিণত হয়েছে।

মনোবিজ্ঞানের একটি মূল বিতর্ক আবর্তিত হয় নির্ধারণবাদ বনাম স্বাধীন ইচ্ছা-কে কেন্দ্র করে: মানুষের আচরণ কি কেবলই কার্যকারণ সম্পর্কের একটি শৃঙ্খল (যা প্রায়শই প্রাকৃতিক স্বভাব এবং সীমিত স্বাধীন ইচ্ছার সাথে যুক্ত), নাকি এর পেছনে মানুষের প্রকৃত দায়বদ্ধতা ও স্বাধীন ইচ্ছা কাজ করে? দৃশ্যমান কারণগুলোর ওপর বিজ্ঞানের এই অতিরিক্ত গুরুত্ব প্রদান কখনো কখনো ধর্মীয় ব্যাখ্যাগুলোর সামনে চ্যালেঞ্জ তৈরি করে, যার মধ্যে মানুষের জবাবদিহিতা ও স্বাধীন ইচ্ছা সংক্রান্ত ইসলামি দৃষ্টিভঙ্গিও রয়েছে।

মনোবিজ্ঞান সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি

ইসলাম এমন একটি জীবনদর্শন উপস্থাপন করে যা মূলত পশ্চিমা বস্তুবাদের বিপরীত। ইসলাম অনুযায়ী, মানুষ এবং সকল সৃষ্টি মহান আল্লাহর মাধ্যমে অস্তিত্ব লাভ করেছে; তিনি কেবল সৃষ্টিকর্তাই নন, বরং এই মহাবিশ্বের পালনকর্তা এবং নিয়ন্ত্রকও। মানবজীবনের একটি ঐশী ও মহত্তর উদ্দেশ্য রয়েছে: আর তা হলো ইহকালের সকল কাজের জন্য পরকালে জবাবদিহিতা। ইসলামি দৃষ্টিকোণ থেকে মানুষের প্রকৃতি দ্বিমুখীÑবস্তুগত (দেহ) এবং আধ্যাত্মিক (আত্মা); আর মানুষকে এই উভয় দিকের মধ্যেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে।

ইসলামি আইন (শরীয়াহ) মূলত এই ভারসাম্য বজায় রাখার জন্যই ঐশীভাবে (আল্লাহর পক্ষ থেকে) তৈরি করা হয়েছে। এটি বর্তমান সময়ে একটি খাঁটি ইসলামি মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয়, যার আদর্শ, নীতি, পদ্ধতি এবং কাঠামো ধর্মনিরপেক্ষ অনুমানের পরিবর্তে ইসলামি জীবনদর্শনের ওপর ভিত্তি করে তৈরি হবে।

প্রাচীন মুসলিম পণ্ডিতরা মনোবিজ্ঞানের বিভিন্ন ধারণা নিয়ে নীতিশাস্ত্র (আখলাক), আকীদা এবং ফিকহ শাস্ত্রের আলোকে আলোচনা করেছেন। এই বিষয়ে উল্লেখযোগ্য কিছু কাজ হলো আল-মাওয়ার্দীর ‘আদাব আদ-দীন ওয়া আদ-দুনিয়া’, ইবনুল কাইয়্যিমের ‘মাদারিজুস সালিকীন’, আল-গাজ্জালীর ‘ইহইয়াউ উলূমিদ্দীন’, এবং শাহ ওয়ালিউল্লাহর ‘হুজ্জাতুল্লাহিল বালিগাহ’ ও ‘আল-বুদুর আল-বাযিগাহ’। এই গ্রন্থগুলোতে মানুষের মনোবিজ্ঞান সম্পর্কে অত্যন্ত গভীর অন্তর্দৃষ্টি ও জ্ঞান রয়েছে।

ইসলাম মানবজীবনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রদান করে, যেখানে আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক, আবেগীয় এবং সামাজিক দিকগুলোর সমন্বয় ঘটানো হয়েছে। ইসলামি মনোবিজ্ঞান মূলত আত্মা (রূহ) এবং এর সাথে সম্পর্কিত আচরণগত, আবেগীয় ও মানসিক প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করে; যেখানে দৃশ্যমান এবং অদৃশ্যÑউভয় ধরনের প্রভাবকেই বিবেচনায় রাখা হয়।

এখানে আত্মাই (রূহ) হলো মূল কেন্দ্রবিন্দু; যা মানুষের আচরণ, আবেগ এবং মানসিক প্রক্রিয়াকে পরিচালিত করে। প্রতিটি মানুষের আত্মা জন্মগতভাবে ‘ফিতরাত’ (স্বাভাবিক প্রকৃতি) এবং একত্ববাদের সেই আদি অঙ্গীকার বহন করে (আল-কুরআন ৭:১৭২), ব্যক্তি পরবর্তী জীবনে যে বিশ্বাসের অধিকারীই হোক না কেন। আত্মার প্রকৃতিই হলো আধ্যাত্মিক এবং স্রষ্টার সাথে সংযোগের মাধ্যমেই এটি সজীব থাকে, ঠিক যেমন শরীরের জন্য খাদ্যের প্রয়োজন হয়। স্রষ্টার সাথে এই সম্পর্ক ছিন্ন হলে মানুষের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং হতাশা তৈরি হয়। প্রকৃত মানসিক স্বাস্থ্য এবং প্রশান্তি অর্জিত হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ (ইসলাম) এবং আত্মার পরিশুদ্ধির (তাজকিয়াহ) মাধ্যমে।

আধুনিক মনোবিজ্ঞান যেখানে মূলত দৃশ্যমান জগতের (যেমন: পরিবার, বন্ধু-বান্ধব, সমাজ, মিডিয়া) ওপর গুরুত্ব দেয়, সেখানে ইসলামি মনোবিজ্ঞান অদৃশ্য প্রভাবগুলোকেও (যেমন: আধ্যাত্মিক শক্তি, ঐশী নির্দেশনা) এর অন্তর্ভুক্ত করে। ওহীÑপ্রধানত কুরআন এবং সুন্নাহÑহলো জ্ঞানের মৌলিক উৎস, যা আত্মা এবং অদৃশ্য বাস্তবতাগুলো সম্পর্কে প্রকৃত ধারণা লাভে সাহায্য করে।

ইসলামি মনোবিজ্ঞান তাওহীদ (আল্লাহর একত্ববাদ)-এর ওপর গুরুত্ব দেয় এবং মানুষের অভ্যন্তরীণ জগত নিয়ে গবেষণা করে, যার মধ্যে রয়েছেÑরূহ (আত্মা), নফস, ক্বলব (হৃদয়) এবং আকল (বুদ্ধি)। এটি মানুষের অস্তিত্বের বাহ্যিক (জাহির) এবং অভ্যন্তরীণ (বাতিন)Ñউভয় দিক নিয়েই আলোচনা করে। মানুষের এই অভ্যন্তরীণ বা ‘বাতিন’ জগতের চারটি প্রধান দিক রয়েছে : রূহ (আত্মা), নফস (প্রবৃত্তি/অহং), ক্বলব (হৃদয়) এবং আকল (বিবেক-বুদ্ধি)। #



এই নিবন্ধটি শেয়ার করুন